ওআইসিভুক্ত দেশের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আইজিপির তুরস্ক যাত্রা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
আইজিপি হাসান মাহমুদ খন্দকার তুরস্কের ন্যাশনাল পুলিশের আমন্ত্রণে ইসলামী সম্মেলন সংস্থাভুক্ত (ওআইসি) দেশের ‘হেড অব পুলিশ অর্গানাইজেশন এন্ড এজেন্সি’র তৃতীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য মঙ্গলবার ভোরে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন এ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফিরোজ আল মুজাহিদ খান। তিন দিনব্যাপী এ সম্মেলন আগামী ৪-৬ সেপ্টেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।