সাবেক এমপি পুত্রের আত্মহত্যা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সরদার আব্দুর রশিদের ছেলে রাতুল-বিন-সরদারের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, অভিমান করে রাতুল আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার পিতা উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।