অভিনয় এবং মডেলিংয়ের জগতে নিজের প্রতিভা দিয়ে এরইমধ্যে দর্শকদের হূদয়ে আসন করে নিয়েছেন অভিনেত্রী এবং মডেল অপর্ণা। গতানুগতিক সেলিব্রেটির তক্মাটি পাশ কাটিয়ে তিনি মিডিয়াজগতে বিচরণ করছেন নিজস্ব স্টাইলে। এই মেধাবী শিল্পী এবার কথা বলেছেন আমাদের এবারের দশে দশ-এ। জানিয়েছেন তার ভালোলাগা, মন্দলাগা, পছন্দ-অপছন্দসহ আরও অনেককিছু। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার মা (আমার পুরো পৃথিবীজুড়ে যার অবস্থান)
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
সব সময় সত্য কথা বলি।
অন্যের আনন্দ দেখে আমিও আনন্দিত হই।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
সময় সম্পর্কে একটু অসচেতন।
সহজে মানুষকে ক্ষমা করে দিই।
সহজেই হাল ছেড়ে দিই।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
সুবর্ণা মুস্তাফা
জয়া আহসান
রাইসুল ইসলাম আসাদ
হুমায়ূন ফরীদি
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
আফজাল হোসেন
মেজবাউর রহমান সুমন
অনিমেষ আইচ
সঞ্জয় লীলা বানসালি
জেমস ক্যামেরুন
৬টি প্রিয় চলচ্চিত্র—
জীবন থেকে নেয়া
অটোগ্রাফ
গেরিলা
আবার তোরা মানুষ হ
অপুর সংসার
মনের মানুষ
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
কক্সবাজার
রামু
শিলং (ভারত)
সিঙ্গাপুর
ব্যাংকক
কাশ্মির
সিকিম (ভারত)
৮টি প্রিয় খাবার—
কাচ্চি বিরিয়ানি
জুস
গরুর ঝাল মাংস-পরোটা
আইসক্রিম
ফুচকা
চটপটি
পিত্জা
ঝালমুড়ি
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ চট্টোপাধ্যায়
সমরেশ মজুমদার
হুমায়ূন আহমেদ
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
মুহাম্মদ জাফর ইকবাল
সুনীল গঙ্গোপাধ্যায়
১০টি প্রিয় নাটক
রূপনগর
জীবনের ছোট ছোট ঢেউ
আজ রবিবার
কোথাও কেউ নেই
হাউসফুল
ঠুয়া
৪২০
বন্ধন
ভালোবাসি তাই, ভালোবেসে যাই
ঠেলাগাড়ি।
