ফেরারী মন
ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে বেরিয়েছে কাফি শেখের একক অ্যালবাম ‘ফেরারী মন’। মোট বারটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে, ‘ফেরারী মন নিয়ে’, ‘আমি নীলার চোখে’, ‘আশা ভালোবাসা’, ‘রুমকি ভেঙেছে তোমার ঘুম কি’, ‘আমি প্রজাপতি হয়ে উড়ি’, ‘ভালোবাসে বেঁধো নাতো ঘর’, ‘এঞ্জেলিনা এঞ্জেলিনা’, ‘তোমাকে ভালোবাসা’, ‘তুমি দেখতে দারুণ’, ‘জিন্স প্যান্ট কানে দুল’, ‘ওয়ান ও টু তে’, ‘কাল যা ছিল তা কি আমার’। গানগুলোর কথা এবং সুর করেছেন কাফি শেখ। এ কণ্ঠশিল্পীর গানের পাশাপাশি গল্প, ছড়া, কবিতা ও উপন্যাস মিলে সর্বমোট ১৩টি মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। রেডিও টেলিভিশনে সম্প্রচারিত গান মিলিয়ে ২০০৫ সালে ১০০টি গানের সংকলন ‘প্রেমান্ধ প্রেমিকের গান’ এবং ২০১৩ সালে ‘নতুন গানের গীতিকার’ নামে আরও একটি গানের বই প্রকাশিত হয়। তিনি সংগীতশিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্তমানে তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনসংযোগ বিভাগে কর্মরত আছেন।
জয়গুরু
অগ্নিবীণা থেকে প্রকাশিত হচ্ছে এফএ সুমন ফিচারিং কিশোর পলাশের ‘জয় গুরু’। এ অ্যালবামে রয়েছে ১০টি গান—‘ভাঙ্গা নায়’, ‘গ্রামে গঞ্জে’, ‘মন হারালে মন’, ‘আসমানের চাঁন’, ‘সই গো’, ‘মাটির বালখানা’, ‘হাওয়াই মিঠাই’, ‘আমার মানচিত্র’, ‘ঘর লরবড়’ ও ‘ভাঙ্গা তরী’। গানগুলোর কথা লিখেছেন মামুন মিজান,পাগল হাসান, এনআই বুলবুল, একে আনাম, চন্দ্র শেখর, জাহিদ আহমেদ ও রানা শেখ। সুর করেছেন রানা শেখ, জাহিদ আহমেদ, অলক বাপ্পা, পাগল হাসান, রবি বর্মন ও দূরবাসী নূর।
