মঞ্চ থেকে চলচ্চিত্রে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৫
মূলধারার চলচ্চিত্রে সম্প্রতি নাম লেখালেন মঞ্চ অভিনেত্রী তুলি। যার পুরো নাম নাসিমা আক্তার তুলি। বাবুল রেজা পরিচালিত ‘কুমারী মা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটছে তুলির। তুলি বলেন, ‘মঞ্চে আমার অভিনয় দেখে বাবুল রেজা সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেন। এমন বড় মাধ্যমে কাজ করার প্রস্তাব পেলে কে ছাড়তে চায়, তার উপরে এত গুণী একজন পরিচালক। তার হাত ধরেই এখন চলচ্চিত্রে শিল্পে পা রাখলাম। সামনের দিনগুলো সুন্দরভাবে দর্শকদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’