চট্টগ্রামে আবৃত্তি সন্ধ্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৬
বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস আগামী ২২ সেপ্টেম্বর রবিবার আবৃত্তিশিল্পী ইন্দিরা চৌধুরীর চিকিত্সা তহবিল সংগ্রহের লক্ষ্যে ‘পুনরাবৃত্তি’ শিরোনামে দর্শনীর বিনিময়ে এক বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে একক আবৃত্তি পরিবেশন করবেন দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।