রাজশাহী

উত্পত্তি নৃত্যাশ্রমের নৃত্যসন্ধ্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৬
উত্পত্তি নৃত্যাশ্রম, রাজশাহী গত শুক্রবার মহানগরীর ফুদকিপাড়াস্থ পদ্মার তীর সংলগ্ন মুক্তমঞ্চে ‘নৃত্যের উল্লাসে মেতে উঠেছি আমরা’ শীর্ষক কৃত্যসন্ধ্যার আয়োজন করে। শুদ্ধ সংস্কৃতি বিকাশে আয়োজিত নৃত্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া পাল ওলি। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দায়িত্ব প্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহিন আক্তার রেনী, মাস্টার সেফে’র পরিচালক এসএম শিহাব উদ্দিন, উত্পত্তির উপদেষ্টা রঞ্জন কুমার পাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল ইসলাম সাগর। অনুষ্ঠানে উত্পত্তির নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।