জেলা শহরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন একতা নাট্যগোষ্ঠীর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোত্সবের আয়োজন করা হয়। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। গত ২৯, ৩০ ও ৩১ আগস্ট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাট্যোত্সব অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা। বক্তব্য রাখেন একতা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক পল্লব কর। প্রথম দিন পরিবেশিত হয় মুক্তি চৌধুরী রচিত নাটক ‘সখিনার বিলাপ’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—মানস কর, পল্লব কর, শুভাশীষ চক্রবর্তী বাপ্পী, রজিত ভৌমিক প্রমুখ। দ্বিতীয় দিন ময়মনসিংহ গীতিকাখ্যাত ‘মহুয়া’ মঞ্চস্থ হয়। বিভিন্ন চরিত্রে রূপদান করেন মৌমিতা ইসলাম, ইনামুল হক সাগর, মানস কর, ইমরান হোসেন কাওসার প্রমুখ। সমাপনী দিনে মলিয়ের লেখা এবং অপু আনাম কর্তৃক রূপান্তরিত নাটক ‘পেজগী’ মঞ্চস্থ হয়। এর বিভিন্ন চরিত্রে রূপদান করেন ইনামুল হক সাগর, ফালগুণী রায় অপি, শাইখ নূরে আলম সাফাত প্রমুখ।
