একজন অভিনেতা হিসেবে বলিউডে তাকে পারফেক্টশনিস্ট বলা হয়। শুধু অভিনেতাই নয়, একজন প্রযোজক ও পরিচালক হিসেবেও সফল ও প্রশংসিত হয়েছেন তিনি। তার পরিচালিত ছবিটি আজও বলিউডি চলচ্চিত্রের ইতিহাসের একটি অংশ হিসেবে ধরা হয়। ‘তারে জমিন পর’ ছবিটি পরিচালনার প্রায় দীর্ঘ ৬ বছর পর বলিউডের এই পারফেক্টশনিস্ট আবারও ফিরছেন পরিচালনায়। শোনা যাচ্ছে, আমির খান এরইমধ্যে নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন। তবে এই বিষয়ে একেবারেই মুখ খুলতে চাইছেন না তিনি।
