অমর ও প্রেম। আমির খান ও সালমান খান অভিনীত ‘আন্দাজ আপনে আপনে’-এর এই দুই চরিত্র কমেডি অভিনয়ের মধ্য দিয়ে জয় করেছে কোটি কোটি হূদয়। কিছুদিন আগে যখন ছবিটির পরিচালক রাজ কুমার সন্তোষী এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন, তখন বলিউড প্রেমীরা উচ্ছ্বাসে মেতে উঠেন। পরিচালক চেয়েছিলেন আমির-সালমানকে আবারও কাস্ট করতে। কিন্তু এই দুই অভিনেতার শিডিউল না পাওয়ায় পরিচালক সিদ্ধান্ত নেন সময়ের হার্টথ্রব রণবীর কাপুর ও শহীদ কাপুরকে কাস্ট করতে। সবকিছু ঠিকঠাক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে এই চলচ্চিত্রের শুটিং।
