বুলবুল আহমেদের জন্মদিন পালিত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৫
প্রয়াত কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের ৭২তম জন্মবার্ষিকী ছিল গতকাল। প্রয়াত এই অভিনেতার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল সন্ধ্যা ৬টায় একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন প্রয়াত বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজী আহমেদ, কন্যা ঐন্দ্রিলা আহমেদ প্রমুখ।