জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রে এ যাবত্কালে তেজস্ক্রিয়তা নির্গমনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেজস্ক্রিয়তার মাত্রা প্রকট হওয়ায় এক ব্যক্তি নিহত হয়েছে এবং নিঃসরণের মাত্রা এখনো বেড়েই চলেছে বলে দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে। পরমাণু বিদ্যুত্ কেন্দ্র তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বুধবার জানিয়েছে, বর্তমানে তেজস্ক্রিয়তা নির্গমনের হার শতকরা ২০ ভাগের বেশিতে পৌঁছেছে। এই উচ্চমাত্রার কারণে নতুন করে কোন ছিদ্র শনাক্ত করা যায়নি। ফুকুশিমা দাইচি কেন্দ্র শীতলীকরণে তিনটি পারমাণবিক চুল্লি ব্যবহার করা হতো।
