জাপানের পূর্বাঞ্চলে ভূমিকম্প

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
জাপানের পূর্বাঞ্চলে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।— খবর এএফপি ও হাফিংটন পোস্টের। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, এতে সুনামির কোন আশংকা নেই। জাপানের আবহাওয়া সংস্থা বলছে, রাজধানী টোকিও থেকে কয়েকশ’ মাইল দক্ষিণে ২শ’ ৫১ মাইল গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, নিরাপত্তার কারণে কয়েকটি স্থানে ট্রেন চলাচল তখন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।