দিল্লী গণধর্ষণ মামলার রায় ১০ সেপ্টেম্বর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় চার প্রাপ্তবয়স্ক আসামির বিচার কার্যক্রম আগামী ১০ সেপ্টেম্বর শেষ হবে। মামলার বিচারক যোগেশ খান্না মঙ্গলবার এ কথা বলেন। মামলার কার্যক্রমের জন্য আসামি পক্ষের আরো সময়ের আবেদন নাকচ করে দিয়ে বিচারক আদালতে বলেন, ‘আপনারা এই বিচার যথেষ্ট বিলম্বিত করেছেন। ১০ সেপ্টেম্বর আমার রায় জানানো হবে। উল্লেখ্য, শনিবার চাঞ্চল্যকর এই গণধর্ষণ মামলায় ১৭ বছরের এক কিশোরকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এর প্রতিবাদে ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।