উইলিয়াম পোর্টারফিল্ডের সেঞ্চুরির পরেও ইংলিশদের কাছে হারলো আয়ারল্যান্ড। ইয়ন মরগান ও রবি বোপারার জোড়া সেঞ্চুরিই কাল হল আইরিশদের জন্য।
গত মঙ্গলবার রাতে ডাবলিনে একমাত্র ওয়ানডে ম্যাচে ইংলিশরা ৬ হারিয়েছে আইরিশদের। টসে প্রথমে ব্যাট করতে নেমে ২৬৯ রানের লড়াইযোগ্য স্কোর গড়ে আইরিশরা। সর্বোচ্চ ১১২ রান করেন ওপেনার উইলিয়াম পোটারফিল্ড।
জবাবে মাত্র ৪৩ ওভারেরই জয়ের বন্দরে পৌঁছে যাই ইংল্যান্ড। মরগান ১২৪ ও বোপারা ১০১ রানে অপরাজিত থাকেন।
