এগিয়ে গেল জিম্বাবুয়ে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
হারারে টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮৭ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। আর প্রথম দিনেই ২৪৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। অর্থাত্ দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের থেকে ৩২ রানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবের এই টেস্টে পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৭৮ রান সংগ্রহ করেন আজহার আলী। আর সফল ছিলেন জিম্বাবুয়ের বোলারদের সবাই। জিম্বাবুয়ের ইনিংসে প্রথম তিনজন ব্যাটসম্যান দ্রুত সাজঘরে ফিরে গেলেও চতুর্থ জুটিতে ম্যালকম ওয়ালার এবং পাকিস্তানি বংশোদভুত সিকান্দার রাজা ১২৭ রানের জুটি গড়ে তোলেন। সিকান্দার রাজা ৬০ এবং ম্যালকম ওয়ালার ৭০ রান সংগ্রহ করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সাঈদ আজমল একাই নেন চার উইকেট।