আবারো মালদ্বীপের গোল উত্সব

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
আলী আশফাকের দ্বিতীয় হ্যাটট্রিকে গতকাল মালদ্বীপ ৮-২ গোলে হারিয়েছে ভুটানকে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও মালদ্বীপ ১০ জনের বিরুদ্ধে খেলে ম্যাচ জিতেছে। ভুটানের গোলকিপার লেকি লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন ম্যাচের ৪৫ মিনিটে। এসময় মালদ্বীপ ২-১ গোলে পিছিয়ে ছিল। মালদ্বীপের ফাসির ১৬ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন ১-০। ২৫ মিনিটে ভুটানের পাসাং সমতা আনেন ১-১। ৩৫ মিনিটে চেচনচো গিলেটসেন গোল করে ভুটানকে এগিয়ে দেন ২-১। ৪৫ মিনিটে মালদ্বীপের মোহাম্মদ উমির সমতা আনেন ২-২। দ্বিতীয়ার্ধে ১০ জনের বিরুদ্ধে খেলে মালদ্বীপ ছয় গোল করে। চারটি আলী আশফাকের, ফাসির দ্বিতীয় এবং আলি উমর এক গোল করেন ৮-২। প্রথম ম্যাচে শ্রীলংকার ১০ জনের বিরুদ্ধে মালদ্বীপ ১০-০ গোলে জিতেছিল। দুই ম্যাচে মালদ্বীপ ১৮ গোল করল। আর দলের অধিনায়খ আলী আশফাক তিন হ্যাটট্রিক সহ গোলে পেলেন ১০টি। সাফে তারই সর্বচ্চো গোল। মালদ্বীপ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল। আফগানিস্তান সেমিতে ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান রানার্সআপ আফগানিস্তানকে ভয় ধরিয়ে দিয়েছিল দুর্বল দল শ্রীলংকা। কাল দশরথের মাঠে বি গ্রুপের খেলায় দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান ৩-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। ম্যাচের শুরুতেই শ্রীলংকা গোল করে এগিয়ে গিয়েছিল ১-০। ৩৬ মিনিটে ফজল গোল করেন। ৬৩ মিনিটে আফগানিস্তানের রাফি কর্নার থেকে রেইন বো শটে সরাসরি শ্রীলংকার জালে বল পাঠিয়ে দেন ১-১। ৭২ মিনিটে ফখরুদ্দিনের গোল আফগানিস্তানকে এগিয়ে ২-১। ম্যাচের শেষ মুহুর্তে হাসমত উল্লার গোলটি আফগানিস্তানকে ৩-১ ব্যবধানে জয় এনে দেয় ৩-১। আফগানিস্তান দুই ম্যাচে ছয় পয়েন্ট পেলো। যুদ্ধ বিধ্বস্ত আফগানরা গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল। আর শ্রীলংকা প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ১০-০ গোলে হারে। গতকাল দ্বিতীয় হার নিয়ে গ্রুপ থেকে বিদায় হয়ে গেল। সেমিফাইনালে চলে গেল আফগানিস্তান।