ব্যবধান গড়ে দিতে পারেন পাঁচ প্রবাসী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
পাকিস্তানের বর্তমান দলে পাঁচজন প্রবাসী ফুটবলার রয়েছেন যারা সাফ উপলক্ষে দেশে ফিরেছেন। ডেনমার্ক প্রবাসী গোলকিপার ইউসুফ এজাজ বাট, হাসান বশির, ইয়াকুব এজাজ বাট এবং হংকংয়ে খেলা জেসান রেহমান, ইল্যান্ডে খেলা আদনান ফারুক রয়েছেন দলে। এই পাঁচ ফুটবলারই পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র এরাই। এদের মধ্যে স্টপার ব্যাক জেসান রেহমান এবং উইং্গার হাসান বশির দুর্দান্ত ফুটবল খেলেন। জেসান রেহমান ইংলিশ ফুটবল প্রিমিয়ার লিগে ফুলহ্যামের জার্সি গায়ে ৩০টি ম্যাচ খেলেছেন। কাল হোটেল লবীতে দাঁড়িয়ে বলছিলেন তিনি। জেসান রহমানের মাথায় চুল নেই। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। বর্তমানে হংকং লিগে খেলা জেসান রেহমানকে ফাঁকি দিয়ে স্ট্রাইকার এমিলি, সোহলে রানা, তকলিসরা পারবেন কিনা বলা কঠিন। আর রুদ্ধদ্বার অনুশীলনে যাওয়ার আগে পাকিস্তানী কোচ শেহজাদ আনোয়ার বলেছেন, ‘যদিও দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু আমরা একটা জয় নিয়ে ফিরতে চাই।’ অন্য প্রসঙ্গে পাকিস্তানি কোচ বলেন, ‘ভারত লাকি টিম। আমাদের বিরুদ্ধে গোল করেনি ম্যাচ জিতেছে। আর বাংলাদেশের বিরুদ্ধে কী হয়েছে, সেটা তো সাবারই জানা।’