কাঁদলেন মিশুর মা-বাবা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
ভারতের বিরুদ্ধে ম্যাচটায় ৮১ মিনিটে গোল করেছিলেন বাংলাদেশের ডিফেন্ডার আতিকুর রহমান মিশু। কিন্তু ম্যাচ জিততে না পারায় অন্য ফুটবলারদের সাথে মিশুও কেঁদেছেন। কাল সকালে মিশুর বাবা-মা কিশোরগঞ্জ থেকে নেপালে ফোন করে ছেলের সাথে কথা বলেছেন। কিন্তু ছেলেকে সান্ব্তনা দিতে গিয়ে তারা নিজেরাই কান্নায় ভেঙ্গে পড়েন। মিশু সংবাদ মাধ্যমকে জানান, ‘আমার মন মোটেই ভাল নেই। বাবা-মা ফোন করে অনেক কেঁদেছেন। আমার ফুফু এবং অন্যান্য আত্মীয়-স্বজনরাও কেঁদেছেন। আমাদের কেউ ফুটবল খেলে না। সবার মধ্যে শুধু আমিই ফুটবল খেলি বলে বাকিরা সবাই আমাকে অনেক আদর করেন। গোল করলাম। কিন্তু রেফারি আমাদেরকে বঞ্চিত করল।’