অভিবাসনকে উন্নয়ন প্রক্রিয়ার মূল ধারায় আনা হবে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৯
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভিবাসনের অবদান অনস্বীকার্য। অভিবাসনকে উন্নয়ন প্রক্রিয়ার মূলধারায় আনার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। তাই ব্যাপক আলোচনার মাধ্যমে এ বিষয়টিকে দেশের সকল উন্নয়ন পরিকল্পনা ও নীতিমালার অন্তর্ভুক্ত করা হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে দুইদিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশনের (এসডিসি) সহায়তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে পরিচালিত ‘মেইনস্ট্রিমিং মাইগ্রেশন ইন্টু ন্যাশনাল ডেভেলপমেন্ট স্ট্রাটেজি’ কর্মসূচির অংশ হিসাবে এ কর্মশালার আয়োজন করা হয়।