মু খো মু খি

অডিও শিল্প ধ্বংসকারীদের প্রতিহত করতে হবে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৩
আপনার বর্তমান ব্যস্ততা জানতে চাইছি। আজ চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছি। অনুষ্ঠানে নজরুল রবীন্দ্রসহ বিশ্ববরেণ্য ব্যক্তিদের স্মৃতিচারণে গান থাকবে। আপনার নতুন গান ও অ্যালবামের খবর কী? রানা প্লাজার ট্রাজেডির উপর কালের সাক্ষী হিসেবে ‘সাভার ট্রাজেডি’ শিরোনামে আমার একটি অ্যালবাম বাজারে আসছে। এটি ইমপ্রেস অডিওর ব্যানারে বাজারে আসবে। এ ছাড়া ‘ওল্ড ইজ গোল্ড’ শিরেনামে সাউন্ডটেকের ব্যানারেও একটি অ্যালবাম বাজারে আসার জন্য প্রস্তুত হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন আমার দুটি অ্যালবাম বাজারে আনার উদ্যোগ নিয়েছে। অ্যালবাম দুটোর নাম হলো ‘দেশের গান দশের গান’ এবং ‘ফকির আলমগীর সেরা গান’। এসবের পাশাপাশি লেজার ভিশন আমার গাওয়া ৫টি সিডির একটি বক্স প্রস্তুত করেছে বাজারজাতের জন্য। এই বক্সের নাম ‘বেস্ট অব ফকির আলমগীর’। আপনার দল ঋষিজের কাজের খবর শেয়ার করুন। ঋষিজ নিয়মিতই গানের কাজ করে যাচ্ছে। ঋষিজ শিল্পী গোষ্ঠীর গান রেকর্ডিংয়ের কাজ প্রায় শেষ। খুব শীঘ্রই আমরা এই অ্যালবামটি প্রকাশেরও উদ্যোগ নেব। এখন ব্যানার ঠিক করার পালা। এই অ্যালবামের বিস্তারিত জানতে চাই। এই অ্যালবামে ১২টি গান থাকছে। বিশ্বসেরা কিছু মানবদের নিয়ে গানগুলো করা। তাদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী, সূর্যসেন, মহাত্মা গান্ধী, লেনিন, চে গুয়েভারা, ম্যান্ডেলা, হুগো শ্যাভেজ, মার্টিন লুথার কিং, মাও জে দংসহ মোট ১২জন। আরও এ ধরনের ব্যক্তিকে নিয়ে গানের সংখ্যাও বাড়তে পারে। এখনকার অডিও শিল্প প্রসঙ্গে কী বলবেন? অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে যে পরিমাণ পাইরেসি হচ্ছে, এরপর তো আর এই শিল্প নিয়ে কিছু বলার থাকে না। আমাদের শিল্পী-প্রযোজকসহ গণমাধ্যমের উচিত একসঙ্গে মিলে মিশে এই পাইরেসিকে দূর করা। শ্রোতাদের মূল গান শোনানো। এসব ডাউনলোডের মাধ্যমে শ্রোতারাও মূল গান থেকে বঞ্চিত হচ্ছে। কনভার্টেড সাউন্ড শুনতে পাচ্ছে। ফলে গানের মূল সৌন্দর্যটাও নষ্ট হচ্ছে। পাইরেসি নিয়ে সম্প্রতি ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট, লেজারভিশনসহ যে কাণ্ড ঘটে গেল। এই প্রসঙ্গে কী বলবেন? আমি শুধু এটুকুই বলব যে, যারা আমাদের অডিও শিল্পকে ধ্বংস করছে বা করার চেষ্টা করছে তাদের সবাইকে প্রতিহত করতে হবে। যেকোনো মূল্যেই হোক তাদেরকে সামনে এগোতে দেওয়া যাবে না। এবার তারা যত বড় শক্তিশালীই হোক না কেন। এটা আমাদের শিল্পের স্বার্থেই করা উচিত। আমার একার নয়, সবার এর জন্য এগিয়ে আসা প্রয়োজন।