আজ ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ছবি ‘জুরাসিক পার্ক’-এর থ্রিডি ভার্সন। বহুল আলোচিত ‘জুরাসিক পার্ক’ সিরিজের সর্বশেষ ছবিটি প্রায় এক যুগ আগে দেখেছিল দর্শক। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। ৬৫ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া অতিপ্রাকৃত ডাইনোসর ও তাদের ভয়াবহতা নিয়ে ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ নির্মাণ করেন বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ছবি ‘জুরাসিক পার্ক’। অস্কারের ৬৬তম আসরে চারটি শাখায় পুরস্কার পায় এ ছবি। ২০ বছর পেরিয়ে গেলেও ‘জুরাসিক পার্ক’-এর আবেদন কমেনি এখনও। দুই দশক পূর্তিতে ওই ছবিটি ১০ মিলিয়ন ডলার খরচ করে ত্রিমাত্রিক প্রযুক্তিতে মুক্তি দেওয়া হয়েছে এ বছর।
