আজ মাছরাঙা টেলিভিশনের ‘ইচ্ছে গানের দুপুর’-এ সরাসরি অংশগ্রহণ করবেন জনপ্রিয় ব্যান্ডদল আর্ক। দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে নিজেদের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবে তারা। সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবে।