চলচ্চিত্রে রিপন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৫
মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় নির্মিতব্য ছায়াছবি ‘ইটিশ পিটিশ প্রেম’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রের পথে হাঁটা শুরু করেছেন প্রতিশ্রুতিশীল এই অভিনয় শিল্পী রিপন। কমেডি ও রোমান্টিকধারার ভিন্নধর্মী গল্পের এই ছবিটিতে রিপনের সাথে জুটিবদ্ধ হয়েছেন ভিট-চ্যানেল আই মডেল নবাগতা প্রিয়াংকা পরী। সম্প্রতি শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবিটির মহরত সম্পন্ন করেন পরিচালক। ত্রিভুজ প্রেমের গল্পের উপর নির্মিতব্য এই ছবিটিতে রিপন ও প্রিয়াংকা জুটির সাথে আরও আছেন সময়ের সম্ভাবনাময় চিত্রনায়ক সায়মন।