বিনোদন প্রতিদিন চয়েজ

এই ছিল তোমার মনে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৫
বৈশাখী টেলিভিশনে আজ রাত ৮টায় প্রচার হবে এই সপ্তাহের বিশেষ নাটক ‘এই ছিল তোমার মনে’। এতে অভিনয় করেছেন—সজল, ফারজানা ছবি, নওশীন, মানসুর ও নীলিমা হালিম প্রমুখ। গল্পে দেখা যাবে- সজল এবং নওশীন এক ছাদের নিচে থাকলেও আলাদা বিছানায় ঘুমায়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম আছে তবুও ঝগড়া হয়। সারাক্ষণই তার চেহারায় অস্থিরতার ছাপ। সজল বাচ্চা নিতে চায়। কিন্তু নওশীনের শর্ত ৩ মাসের মধ্যে তারা কোনো সন্তান নিবে না এমনকি এক সঙ্গে ঘুমাবেও না। প্রায় রাতেই নিশাত দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে উঠে। নওশীন জানতে চাইলেও সজল মুখ খুলে না।