‘নগদ টাকার দিন শেষ এবার ওকে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে গতকাল নতুন সেবা মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আবুল কাশেম লোগো উন্মোচনের মাধ্যমে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম (চলতি দায়িত্ব)সহ ব্যাংকের পরিচালকবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
