আফগানিস্তানে ৬ শিশু নিহতের ঘটনায় ৮ পুলিশ গ্রেফতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫১
আফগানিস্তানে দুর্ঘটনাক্রমে ৬ শিশুর নিহতের ঘটনায় ৮ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। পুলিশরা নদীতে মাছ শিকারের জন্য একটি রকেট ছুঁড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে শিশুদের আঘাত করে। বুধবার কর্মকর্তারা জানান, গত শুক্রবার উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের দোশি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা নদীর তীরে দাঁড়িয়ে মাছ শিকারের জন্য পানিতে একটি রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে এমন একটি স্থানে গিয়ে আঘাত করে, যেখানে শিশুরা খেলছিল। এতে ছয় শিশু নিহত ও আরো দুইজন আহত হয়।’ এতে আরো বলা হয়, ‘এ ঘটনায় সরকারি অস্ত্রের অপব্যবহারের জন্য অভিযুক্ত ৮ পুলিশ সদস্যকে গ্রেফতার করে তদন্তের জন্য সামরিক কৌঁসুলিদের কাছে হস্তান্তর করা হয়েছে।