যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির বিরুদ্ধে অ্যাসাঞ্জের অভিযোগ দায়ের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫১
জার্মানিতে দায়ের করা এক অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দাবি করেছেন, চার বছর আগে বার্লিন কম্পিউটার কনফারেন্সে অংশগ্রহণের সময় যুক্তরাষ্ট্রের এক মেরিন গোয়েন্দা কর্মকর্তা তার উপর গোয়েন্দাগিরি করেছিলেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে এ খবর। ২০০৯ সালের ওই ঘটনা জনসম্মুখে আসে যখন গত জুনে ওই মেরিন কর্মকর্তা এ ব্যাপারে সাক্ষ্য দেন তখন। অ্যাসাঞ্জ দাবি করেন, ম্যাথিউ এইচ নামে ওই সাবেক মেরিন সদস্যের টার্গেট ছিলেন তিনি নিজে।