কৃত্রিম মানব মস্তিষ্ক
গবেষণাগারে কৃত্রিম মানব মস্তিষ্ক তৈরিতে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের যে দলটি এডিনবারায় এ প্রকল্পে কাজ করেছেন তাদের একজন ইয়োরগেন নবলিচ। তিনি বলছেন, মানব ভ্রূণের স্টেমসেল বা আইপিএস সেল নিয়ে বিশেষ পদ্ধতিতে এর কোষগুলোর বৃদ্ধি ঘটানো হয়েছে। যাকে বলে কালচারু এবং এর মধ্যে দিয়ে প্রাথমিক স্তরের মানব মস্তিষ্ক কোষ তৈরি করা হয়েছে। তিনি বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি স্কিেসাফ্রেনিয়া বা অটিজম-এর মতো মস্তিষ্কের বিভিন্ন রোগের কারণ বোঝার ক্ষেত্রে ব্যবহূত হবে, ভূমিকা রাখবে নতুন ওষুধ পরীক্ষার কাজেও।— বিবিসি
গোল্ডেন লায়ন ট্রফি
গত বুধবার ভেনিসে শুরু হয়েছে ভেনিস চলচ্চিত্র উত্সব, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ঐদিনই ‘গোল্ডেন লায়ন’ পুরস্কার প্রদানের মাধ্যমে পর্দা নামবে চলচ্চিত্র উত্সবের। এবার গোল্ডেন লায়নের জন্য লড়বে বিশ্বের মোট ২০টি চলচ্চিত্র। এবারের চলচ্চিত্র উত্সবের জুরি-প্যানেলের প্রধান ইটালিয়ান চলচ্চিত্র নির্মাতা ব্যারনার্দো ব্যার্তোলুচি। বিভিন্ন দেশের ৫৩টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে উত্সবে। এবারের উত্সবে এশিয়ার প্রতিনিধিত্ব করছে মাত্র দুটো চলচ্চিত্র। জাপানের বিখ্যাত কার্টুন-ছবি নির্মাতা হায়াও মিয়াজাকির ‘দ্য ভিন্ড রাইসেস’ এবং তাইওয়ানের নির্মাতা সাই মিং-লিয়াংয়ের ‘স্ট্রে ডগস’।— এএফপি
