প্রথম দিকে শোনা যাচ্ছিল দক্ষিণ আফ্রিকায় শ্যুটিং এর কথা বলে শিল্পীদের পাসপোর্ট আটকা পড়ে আছে। তবে অবশেষে ছবির প্রযোজকের সাথে বনিবনা হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ছবির শ্যুটিংয়ে যাচ্ছেন মডেল অভিনেত্রী পিয়া। উল্লেখ্য, র্যাম্প মডেল পিয়া তার ক্যারিয়ারের সাফল্যে আরো একটু আলোর ছটা লাগে রেদওয়ান রনির পরিচালনায় ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করে। বর্তমানে আরো দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া। এরমধ্যে আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’ এর শ্যুটিং চলছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা অপূর্ব। পাশাপাশি আহম্মদ আলী মন্ডলের ‘প্রবাসীর প্রেম’ ছবিতেও অভিনয় করছেন তিনি। এই ছবির শুটিংয়ের জন্য ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন পিয়া। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব।
