আজ হজ্ব ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সকাল ১০টায় আশকোনা হজ্ব ক্যাম্প উদ্বোধন করবেন। কাল উদ্বোধনীসহ তিনটি ফ্লাইটে যেসব হজ্ব যাত্রী সৌদি আরবে যাচ্ছেন তারা সবাই ইতিমধ্যে বৃহস্পতিবার ক্যাম্পে রিপোর্ট করেছেন। আগামীকাল বিমানের তিনটি ফ্লাইটে এক হাজার ৫৩৫ জন হজ্ব যাত্রী সৌদি আরবে যাবেন। উদ্বোধনী ফ্লাইট ৫৮০ জন হজ্ব যাত্রী নিয়ে বেলা পৌনে দুইটায় ছেড়ে যাবে। সমান সংখ্যক হজ্ব যাত্রী নিয়ে দ্বিতীয় ফ্লাইট ছেড়ে যাবে বিকাল পৌনে চারটায়। প্রথম দু’টি ফ্লাইটে যারা সৌদি আরবে যাবেন তারা সবাই ব্যালটি হজ্ব যাত্রী। সন্ধ্যা পৌনে সাতটায় তৃতীয় ফ্লাইটে নন ব্যালটি ৩৭৫ জন হজ্ব যাত্রী সৌদির উদ্দেশ্যে রওয়ানা হবেন।