মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন আইটির ৫১ শতাংশ অংশীদারিত্ব পেল বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার লিমিটেড। দুই প্রতিষ্ঠানের চুক্তিপত্র অনুযায়ী, জিপিআইটির ৫১ শতাংশের মালিকানা গ্রহণ করেছে অ্যাকসেঞ্চার। জিপিআইটির বাকি ৪৯ শতাংশের মালিকানায় থাকছে গ্রামীণফোন।
অ্যাকসেঞ্চার বৈশ্বিক ব্যস্থাপনায় পরামর্শক প্রতিষ্ঠান। যা একইসঙ্গে প্রযুক্তি সেবা এবং আউটসোর্সিংয়ে প্রসিদ্ধ। প্রতিষ্ঠানটি ১২০টি দেশে সেবা প্রদান করছে। জিপিআইটি বাংলাদেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠান। অ্যাকসেঞ্চারের ৫১ শতাংশ অংশীদারিত্ব গ্রহণ করার আগে এই প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের একটি পূর্ণাঙ্গ সহযোগী প্রতিষ্ঠান ছিল। — সংবাদ বিজ্ঞপ্তি
