সন্তান এবং পিতা-মাতাকে এখনই ফ্লু ভ্যাকসিন নেয়া উচিত বলে মত দিয়েছেন বিশেষজ্ঞগণ। শিশুদের বয়স ৬ মাস হওয়ার আগ থেকে ফ্লু ভ্যাকসিন দেয়া দরকার। বিশেষজ্ঞগণ আরও বলছেন, শিশুদের এধরনের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে কোনভাবেই বিলম্ব করা উচিত নয়। কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে কোন ধারণা করা যায় না এবং যে কোন সময় এটা আক্রমণ করতে পারে। তাই ভ্যাকসিন নেয়া থাকলে শিশুরা ফ্লু থেকে রক্ষা পেতে পারে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্য মতে শুধু যুক্তরাষ্ট্রেই বছরে ৩ হাজার থেকে ৯ হাজার শিশু মারা যায় এবং আরও ২ লক্ষ অসুস্থ হয় ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে। এটা আমেরিকার চিত্র। বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুর হার অনেক বেশি। তাই আমাদের দেশেও শিশু ও বড়দের ফ্লু ভ্যাকসিন নেয়া উচিত। কারণ এতে ফ্লু থেকে রেহাই পাওয়া সম্ভব।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
