আজকের অনুষ্ঠান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
শুক্রবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি: জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন ও সেবা দিবসের অনুষ্ঠান। বারডেম অডিটোরিয়ামে সকাল ১০টা। বাংলাদেশ বনসাই সোসাইটি: চার দিনব্যাপী চতুর্দশ বার্ষিক বনসাই প্রদর্শনীর উদ্বোধন। ডব্লিউভিএ অডিটোরিয়ামে (বাড়ি নং-২০. রোড-২৭, পুরাতন ধানমন্ডি) বিকাল ৪টা। নায়ক সালমান শাহ্ ভক্ত পরিষদ: সালমান শাহে্র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা। এফডিসি’র জহির রায়হান মিলনায়তনে বিকাল ৫টা।