জমে উঠেছে হারারে টেস্ট

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
জমে উঠেছে হারারে টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এই রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় দিনে পাকিস্তান ৬৮ রানের লিড নিয়েছে। হাতে আছে আরও ৬টি উইকেট। পাকিস্তানও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩২৭ রানে। পাকিস্তানের সাঈদ আজমল ৯৫ রান দিয়ে একাই তুলে নেন ৭ উইকেট। এরপর পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৩ রানেই তিনটি উইকেট হারায়। এরপর ইউনুস খান এবং অধিনায়ক মিসবাহ-উল-হক দলকে বিপদ থেকে টেনে তোলেন। মিসবাহ ৫২ রানে আউট হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ইউনুস ৬৩ রানে অপরাজিত ছিলেন; দলীয় সংগ্রহ ছিল ১৪২। তিনাশে পানিয়াঙ্গারা দুটি উইকেট নেন।