ধর্ষণের পর এইডস আতঙ্কে ধর্ষক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
এক নারীকে ধর্ষণের পর সে এইচআইভি ভাইরাসে আক্রান্ত জেনে এইডস আতঙ্কে ভুগছে এক ব্রিটিশ নাগরিক। তার নাম রিচার্ড টমাস। নিজ ‘কুকীর্তির’ কথা স্বীকারের পর আদালতের রায়ে ৬৪ মাসের সাজা হয়েছে টমাসের (২৭)। পুলিশের কাছে সেই মেয়েটির এইচআইভি সংক্রমণের কথা শুনে চরম দুশ্চিন্তা হচ্ছে তার। স্বাস্থ্য পরীক্ষা করিয়ে টমাস এখন এইডস আক্রান্ত কিনা তাই-ই দেখার অপেক্ষায় বলে জানিয়েছে বিবিসি। টমাস মেয়েটিকে আগে থেকেই চিনতেন। মেয়েটি অসুস্থ তাও জানা ছিল। কিন্তু এইচআইভি আক্রান্ত কি না তা জানা ছিল না।