এই বছরটা যেন দীপিকারই। বারবার তিনি এই একটি কথাই প্রমাণ করছেন। ‘রেস টু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্যের পর এবার প্রবেশ করছেন হলিউডে। তাও যেমন তেমন কোনো চলচ্চিত্রে নয়। জনপ্রিয় অ্যাকশন চলচ্চিত্র ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সপ্তম সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। ভিন ডাইজেলের এই চলচ্চিত্রে অভিনয় করতে ৬ মাসের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।
