নতুন একক অ্যালবামের কাজে হাত দিয়েছেন কাজী শুভ। এরই মধ্যে বেশ কিছু গানের রেকর্ডিংয়ের কাজও শেষ করেছেন তিনি। সর্বশেষ একটি সুফি প্রজেক্টের জন্য সহশিল্পী পারভেজের সাথে কাজ করছেন। নিজের অ্যালবাম ও গানের ধরণ প্রসঙ্গে বলেন, ‘এটা এক ধরনের এক্সপেরিমেন্ট। তবে নতুন প্রজন্মের ক্ষেত্রে একটা কমন অভিযোগ থাকে যে, আমরা একই ধরনের মিউজিক করি। সেই অভিযোগের কারণেই আমি এবারের একটু ভিন্ন ধারার কম্পোজিশনে কাজ করছি।
এ ছাড়া সম্প্রতি ফয়সাল রাব্বিকীনের কথায় নতুন একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন নবাগতা কণ্ঠশিল্পী নওমীর সাথে। সম্প্রতি আমেরিকায় শো করে ফিরে কাজী শুভ খুব শিগগিরই ইউরোপে একটি শো এর ব্যাপারে আলোচনা চলছে কাজী শুভর।
