টেলিফিল্ম নির্মাণে চাষী নজরুল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫১
চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম ছোটপর্দার প্রোডাকশন নির্মাণে খুব একটা সময় দেন না। দেখা যায় বছরে দুই কি একটি নাটক বা টেলিফিল্ম নির্মাণ করেন তিনি। সম্প্রতি এই পরিচালক একটি টেলিফিল্ম নির্মাণ করলেন। ‘পালকি ভ্রমণ’ শিরোনামের এই টেলিফিল্মের শুটিং শুরু হয় গত ২ সেপ্টেম্বর। চাষী নজরুল ইসলাম বলেন, ‘আমি তো স্বভাবত নাটক বা টেলিফিল্ম নির্মাণ করি না। খুব কম। চলচ্চিত্র নির্মাণেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার পরিচালিত সর্বশেষ ‘দেবদাস’ মুক্তি পেয়েছে। এরপরই ‘ভুল যদি হয়’, ‘কোথায় আছো কেমন আছো’ নামের দুইটি চলচ্চিত্রের কাজ শুরু করে দিয়েছি। দুটোরই শুটিং চলছে। এসব কাজের ফাঁকে বিভিন্নজনের অনুরোধ রাখতে গিয়েই বিশেষত নাটক টেলিফিল্ম মাঝে মাঝে তৈরি করতে হয়। তবে এর গল্পটি জীবন ঘনিষ্ঠ গল্প। দর্শকদের ভালো লাগবে।’