নতুন রূপে গল্প স্বল্প গান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৪
একুশে টেলিভিশনে আবারও প্রচার শুরু হতে যাচ্ছে দর্শক নন্দিত অনুষ্ঠান ‘গল্প স্বল্প গান’। ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী থেকে একুশে টেলিভিশনের পর্দায় পরিবর্তনের যে ঘোষণা দিয়েছে, তারই ধারাবাহিকতায় নতুন করে অনুষ্ঠানটির ফরমেট তৈরি করা হয়েছে। প্রাণ ‘গল্প স্বল্প গান’ অনুষ্ঠানটি সম্পর্কে একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোশরাফুল আলম বাচ্চি জানান, ‘দর্শকদের অনবরত অনুরোধের জন্যই ‘গল্প স্বল্প গান’ অনুষ্ঠানটি আমার আবারও প্রচার করতে যাচ্ছি। তবে এবার অনুষ্ঠানটিতে বেশ কিছু পরিবর্তন করে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। যা দর্শক পর্দায় দেখতে পাবেন।’ নতুন রূপে অনুষ্ঠানটিতে আজ অতিথি হয়ে আসবেন বর্তমান সময়ের কণ্ঠশিল্পী ইমরান ও পড়শী। মাসুদুজ্জামান সোহাগ এবং সুবর্ণা নওয়াদিরের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সুবর্ণা নওয়াদীর। আজ রাত ১০টা ১০মিনিটে একুশে সরারসরি প্রচার হবে।