‘আমার আমি’তে আজকের অতিথি সাদী মহম্মদ ও শাকিলা জাফর

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৫
বাংলাভিশনের নিয়মিত তারকা আড্ডানুষ্ঠান ‘আমার আমি’। এই অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী সাদী মহম্মদ ও শাকিলা জাফর। অনুষ্ঠানে তারা কথা বলেছেন সংগীতের বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।