আজিমপুর গার্লস হাইস্কুলকে আজ সরকারি করার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আজিমপুর গার্লস হাইস্কুল সরকারিকরণের ঘোষণা দিবেন। এ উপলক্ষে আজ বিকাল ৩টায় সেখানে এক জনসভারও আয়োজন করা হয়েছে। শেখ হাসিনা এই স্কুল থেকেই মেট্রিকুলেশন পাস করেন। অধ্যয়নরত অবস্থায় তিনি তদানীন্তন পাকিস্তানের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেন। আজিমপুর গার্লস স্কুলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ইডেন কলেজের ২১তলা ছাত্রীনিবাস উদ্বোধন করবেন। তিনি এই কলেজের ভিপি ছিলেন।