মালিবাগে পোশাক কারখানা ভাংচুর

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৫
মালিবাগের একটি পোশাক কারখানা ভাংচুর করেছে শ্রমিকরা। গতকাল ডিআইটি রোডের লুমান ফ্যাশনে এ ঘটনা ঘটে। গার্মেন্টস শ্রমিকরা এসময় মালিবাগ-রামপুরা রোড অবরোধ করে রাখে। বেশ কিছু সময় বন্ধ থাকে যানচলাচল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ছিল। সকাল দশটার দিকে কয়েকশ’ গার্মেন্টস কর্মী মিছিলসহকারে মালিবাগ আবুল হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় লুমান ফ্যাশনে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কারখানার জানালার কাঁচ ভেঙ্গে যায়। খবর পেয়ে রামপুরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।