ঠাকুরগাঁও প্রতিনিধি \ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাহাদুরহাট গ্রামে নিজেদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় এসিড সন্ত্রাসের শিকার ফেন্সি বেগম মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ফেন্সির স্বামী রেজওয়ানুল হক জুয়েল (৪২) ঠাকুরগাঁও হাসপাতালেই চিকিত্সাধীন। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ঘুমন্ত অবস্থায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের বেড়া কেটে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
