তালায় ২৫ গ্রাম গাঁজাসহ আটক রিয়াজুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৮ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান তার কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
