প্রথম দুই রাউন্ডের সূচি
তারিখ খেলা ভেন্যু
১০ সেপ্টেম্বর ভিক্টোরিয়া—কলাবাগান অ্যাকাডেমি বিকেএসপি-২
১০ সেপ্টেম্বর গাজী ট্যাংক—খেলাঘর বগুড়া
১০ সেপ্টেম্বর প্রাইম ব্যাংক—ব্রাদার্স ইউনিয়ন রাজশাহী
১১ সেপ্টেম্বর রিজার্ভ ডে
১২ সেপ্টেম্বর শেখ জামাল—কলাবাগান রাজশাহী
১২ সেপ্টেম্বর আবাহনী—সিসিএস বিকেএসপি-২
১২ সেপ্টেম্বর মোহামেডান—প্রাইম দোলেশ্বর বগুড়া
১৩ সেপ্টেম্বর রিজার্ভ ডে
১৫ সেপ্টেম্বর ভিক্টোরিয়া—খেলাঘর ফতুল্লা
১৫ সেপ্টেম্বর গাজী ট্যাংক—ব্রাদার্স ইউনিয়ন বিকেএসপি-৩
১৫ সেপ্টেম্বর প্রাইম ব্যাংক—কলাবাগান বিকেএসপি-২
১৬ সেপ্টেম্বর রিজার্ভ ডে
১৭ সেপ্টেম্বর শেখ জামাল—সিসিএস বিকেএসপি-৩
১৭ সেপ্টেম্বর আবাহনী—প্রাইম দোলেশ্বর বিকেএসপি-২
১৭ সেপ্টেম্বর মোহামেডান—কলাবাগান অ্যাকাডেমি ফতুল্লা
১৮ সেপ্টেম্বর রিজার্ভ ডে
অবশেষে বহুল কাঙ্ক্ষিত ২০১২-১৩ সালের ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুম পার করে এসে হলেও মাঠে গড়াচ্ছে। অন্তত গতকাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ ১০ তারিখ থেকে শুরু হতে যাওয়া লিগের সূচি পাঠিয়ে এক রকম নিশ্চয়তা দিয়ে দিল। শুরু থেকে একটা পর একটা বাধায় পড়তে থাকা লিগ বৃষ্টি আর ভেন্যু সংকটের মতো দুটি সমস্যা মাথায় নিয়েই মাঠে গড়াচ্ছে। বৃষ্টির ভয়কে জয় করতে লিগের প্রথম দুই রাউন্ডের ঘোষিত সূচিতে একদিন করে ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে প্রতিটি ম্যাচের জন্য। আর ভেন্যু সংকটের জন্য প্রথম দুই রাউন্ডের খেলা হচ্ছে পুরোটাই ঢাকার বাইরের তিন ভেন্যুতে—বগুড়া, রাজশাহী, বিকেএসপি ও ফতুল্লায়।
১০ সেপ্টেম্বর বগুড়া, রাজশাহী ও বিকেএসপির দুই নম্বর ভেন্যুতে তিনটি ম্যাচের ভেতর দিয়ে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথমদিন বিকেএসপিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি, বগুড়ায় গাজী ট্যাংক ও খেলাঘর এবং রাজশাহীতে প্রাইম ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে। পরের দিনটি তিনটি ভেন্যুতেই রিজার্ভ ডে রাখা হয়েছে; আগের দিন বৃষ্টি ছোবল হানলে যেখানে খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই রিজার্ভ ডে’তে খেলা শুরু হবে।
১২ তারিখ প্রথম রাউন্ডের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন রাজশাহীতে শেখ জামাল ও কলাবাগান, বিকেএসপিতে আবাহনী ও সিসিএস, বগুড়ায় মোহামেডান ও প্রাইম দোলেশ্বর মুখোমুখি হবে।
দ্বিতীয় রাউন্ডে অবশ্য দলগুলো মোটামুটি ঢাকা কেন্দ্রিক হয়ে যাবে। সরাসরি ঢাকা মহানগরীতে কোনো খেলা না হলেও দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো হবে বিকেএসপির দুটি ভেন্যু ও ফতুল্লায়।
১৫ ও ১৭ তারিখ অনুষ্ঠিত হবে এই রাউন্ডের খেলা। রিজার্ভ ডে থাকবে ১৬ ও ১৮ তারিখ।
