গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিল দাবি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩১
চলতি শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণিতে নতুন চালুকৃত গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। একইসঙ্গে তারা অষ্টম ও নবম শ্রেণিতে নতুন করে সংযোজিত পাঠ্যক্রম ‘শারীরিক শিক্ষা’ ও ‘চারু-কারুকলা’ জেএসসি ও এসএসসি’র বোর্ড পরীক্ষায় এই বিষয়গুলো আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ অভিভাবক সমন্বয় পরিষদ’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে গভঃ ল্যাবরেটরি হাইস্কুল, আইডিয়াল স্কুল, ভিকারুন্নিসা নূন স্কুল, ধানমন্ডি বয়েজ স্কুল, ধানমন্ডি গার্লস স্কুল, উদয়ন স্কুল, ইউ-ল্যাব স্কুল, ফিরোজা বাশার স্কুল, অগ্রণী স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। সংগঠনের সভাপতি মো. আবু তালেবের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নীপা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।