বুলবুল নৃত্য বৃত্তি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নৃত্যকলার যথাযথ বিকাশে বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ এবং নৃত্যাচার্যের সৃজনশীল নৃত্য সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের নৃত্য শিক্ষার্থীদের সহায়তা দানের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র ও আগ্রহী নৃত্য প্রশিক্ষনার্থীদের নৃত্য প্রশিক্ষণে সহায়তা দানের লক্ষ্যে সংস্থা বাংলাদেশের নৃত্য পথিকৃত্ নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর নামে ‘বুলবুল নৃত্য বৃত্তি’ কার্যক্রম চলতি মাস থেকে শুরু করতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে মোট দুই জনকে এ বৃত্তি প্রদান করা হবে। ভরত নাট্যম নৃত্যের প্রশিক্ষণ নেবেন।