জন্মদিন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
আজ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ৫৭তম জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে তিনি বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তার লেখা অনবদ্য উপন্যাস ‘নূরজাহান’ তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। কিছুদিন আগে এই উপন্যাস অবলম্বনে ‘নূরজাহান’নামেই ধারাবাহিক নাটক নির্মাণ করা হয়, এটি এখন নিয়মিতই প্রচার চলছে। দুই শতাধিক নাটকও তিনি লিখেছেন। এর মধ্যে ‘কোন কাননের ফুল’, ‘বারো রকম মানুষ’, ‘রূপনগর’, উল্লেখযোগ্য। তার ‘সুতোয় বাঁধা’ উপন্যাস অবলম্বনে ‘আত্মদান’ নামে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সাহিত্য ও নাটকে তিনি অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। আজ এই গুণী ব্যক্তির শুভ জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।