আমির খান এবার সত্যজিতের ফেলুদা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
বলিউড পারফেক্টশনিস্ট অমির খান এবার সত্যজিত্ রায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করবেন। সত্যজিত্ রায়ের আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র ‘সোনার কেল্লা’-এর হিন্দি রিমেক তৈরি করবেন সুজিত সরকার। আর তাই এই ছবির ফেলুদা চরিত্রটির জন্য পারফেক্ট অভিনয়শিল্পী হিসেবে বলিউড পারফেক্টশনিস্ট আমির খানকেই চাইছেন তিনি। সবকিছু ঠিক থাকলে হয়তো খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে। উল্লেখ্য, সত্যজিত্ রায়ের নির্মিত এই ছবিটিতে ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।